বিষয়বস্তুতে চলুন

পাতা:চণ্ডিকা-মঙ্গল.pdf/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চণ্ডিকা-মঙ্গল।
৬১


যে বাড়ীতে পাঠ করে আমার মাহাত্ম্য।
সে কর্ত্তার বংশ সহ থাকে হৃষ্টচিত্ত॥
দুস্বপ্ন দেখিয়া যেই চণ্ডী পাঠ করে।
শান্তি হয় রাহু গ্রহ পীড়া যায় দূরে॥
দুস্বপ্নের পরিবর্ত্তে সুস্বপ্ন যে হয়।
বালকের রোগ নাশ হইবে নিশ্চয়॥
মিত্রলাভ হয় তার শত্রু হয় নাশ।
মহা বীর বলি সেই সংসারে প্রকাশ॥
চণ্ডী পাঠে আমি নিত্য থাকিব মণ্ডপে।
যক্ষ ভূত পিশাচ পলায়ে দূরে যাবে॥
গন্ধ পুষ্প অর্ঘ্য ধূপ সুগন্ধি চন্দন।
বলিদান যজ্ঞ হোম ব্রাহ্মণ ভোজন॥
নানাবিধ ভোগ সহ নানা উপহারে।
বৎসরেতে একবার মম পূজা করে॥
চণ্ডীর মাহাত্ম্য যেই করিবে শ্রবণ।
রোগ দুরীভূত হবে পাপের মোচন॥
মম নাম সংকীর্ত্তনে যম যায় দূরে।
শত্রু হ’তে তার ভয় না থাকে সংসারে॥
অরণ্যের মধ্যে হ’য়া দাবাগ্নি বেষ্টিত।
দ্গন হীন দস্যুর সাক্ষাত আচম্বিত॥
শত্রু আক্রমণ কিবা সিংহ দরশন।
বন হস্তী ব্রাঘ্র কিম্বা করে আক্রমণ॥
রাজার দৌরাত্ম্য আর পীড়া অনিবার।
মম নামে সব হ’তে হইবে উদ্ধার॥