১ম অংশ । ] গৌলুক-অগর্বাল-বংশ ২৯৩ অপরাপর বৈশ্যসমাজের ্যায় তাঁহাদিগকেও ‘শূদ্র করিবার চেষ্টা হইতেছিল। উত্তর-পশ্চিম- প্রদেশে জৈন ও বৈষ্ণব অগরবাল্ বণিকগণ বিশুদ্ধ বৈশ্য বলিয়া পরিচিত হইলেও যেরূপ বৈষ্ণব- গণের যজ্ঞসূত্র আছে, কিন্তু জৈনগণের যজ্ঞসূত্র নাই, অথচ পরস্পরের মধ্যে বৈবাহিক আদান প্রদানের বাধা হয় না, পূর্ব্বে বঙ্গবাসী অগর্ণাল সৌলুকগণের মধ্যে বৈষ্ণবগণের যজ্ঞসুর থাকিলেও বৌদ্ধ ও জৈনগণের যজ্ঞসূত্র ছিল না । অথচ পরস্পরে বিবাহসম্বন্ধ প্রচলিত ছিল । যাঁহাদের পূর্বপুরুষগণ জৈন বা বৌদ্ধাচার গ্রহণের সঙ্গে যজ্ঞোপবীত ত্যগ করিয়াছিলেন, তাঁহাদের বংশধরগণ সহজেই যে স্মার্ত ব্রাহ্মণসমাজের নিকট শূদ্র বলিয়া নিন্দিত হইবেন, তাহাতে সংশয় কি ? তাঁহাদের সহিত যৌন সম্বন্ধ থাকাতেই বৈষ্ণবগণকেও বঙ্গীয় ব্রাহ্মণেরা অনেকটা হীন মনে করিতেন এবং ক্রমে ক্রমে তাঁহাদিগকেও যজ্ঞসূত্র ত্যাগ করিতে হইয়াছিল। সেনরাজবংশের অভ্যুদয়ের সঙ্গে এ দেশের বৈশ্বসমাজ হইতে যজ্ঞসূত্র ছাড়াইবার ব্যবস্থা হয় এবং দনুজমাধবের সময়ে যখন বঙ্গে" সমস্ত ব্রাহ্মণের অধিকার, ” সেই সময়ে এখানকার ক্ষত্রিয় ও বৈশ্য উভয় সমাজ হইতেই যজ্ঞসূত্র-গ্রহণরূপ দ্বিজাচার এককালে লুপ্ত করিবার ব্যবস্থা হইয়াছিল । কিরূপে বঙ্গীয় স্মার্কগণ ক্ষত্রিয়বৈশ্যের দ্বিজত্ব লোপ করিয়াছিলেন, পূর্ব্বেই তাহার আভাস দিয়াছি । কিছুকাল পরে গৌড়বঙ্গের ক্ষত্রিয়বৈশ্যের মধ্যে আর দ্বিজত্বের চিহ্নমাত্র রহিল না । তাই অগরবাল-সৌলুকগণের উত্তরপশ্চিমাঞ্চলবাসী পূর্ব্বপুরুষগণের দায়াদগণ অনেকে অ্যাপি যজ্ঞসূত্র ধারণ করিলেও তাহাদের বঙ্গাগত বংশধরগণের মধ্যে এক্ষণে আর যজ্ঞোপবীত দৃষ্ট হয় না । পূর্ব্বে তাঁহাদের মধ্যে বহুকাল যাহাদের যজ্ঞোপবীত ছিল, সৌলুক নিগ্রহের কারণ । অ্যাপি তাঁহাদের বংশধরগণ কুলীন বলিয়া স্ব স্ব সমাজে সম্মানিত আছেন ও কুলমর্য্যাদার অধিকারী হইয়া থাকেন। এই সমাজে প্রবাদ আছে যে সেন - বংশের অধিকারকালেই কেবল যজ্ঞসূত্ৰলোপ নহে, তাঁহারা বিশেষ ভাবে ব্ৰাহ্মণসমাজের হস্তে নিগৃহীত হইয়াছিলেন। সেন রাজগুরুর অসম্ভব অর্থলিপ্সা পূরণ না করাতেই তাঁহাদের অশেষ নিগ্রহ ঘটে, এমন কি তাঁহাদিগকে স্ব স্ব ব্রাহ্মণ পুরোহিত লইয়া স্বতন্ত্র সমাজ স্থাপন করিতে হইয়াছিল । তাই এখনও তাঁহারা বঙ্গের বিরাট হিন্দুসমাজ হইতে সম্পূর্ণ স্বতন্ত্র রহি য়াছেন। এই স্বতন্ত্রভানিবন্ধনই অপর হিন্দুসমাজ অজ্ঞতাবশতঃ তাঁহাদের জাতি ও সমাজ সম্বন্ধে ভ্রান্তধারণা পোষণ করিয়া থাকেন। কোন্ সময়ে তাঁহারা স্বতন্ত্র সমাজ গঠনে বাধ্য হইয়াছিলেন, এ সম্বন্ধে বেলকুচির প্রামাণিক বংশের কুলকারিকার এই প্রাচীন শ্লোকটী উদ্ধত হইয়াছে— "সেনরাজ্যেযাচ- < দমুজগুরুপাপাত্তে রাষ্ট্রি কঃ কৃষিকঃ শুচিঃ। সৌলুক্যঃ সুলুকোদ্ভবঃ শুল্কে। সাহা বভূব হ ৷ সাধুত্ব ভবৎ ফিল ধর্মনিষ্ঠা পরা গতিঃ। বারেন্দ্রা আর্য্যধর্ম্মে চ বিশৱেৰ ন সংশয়ঃ ॥" অর্থাৎ ‘সেনরাজ বলিয়াছিলেন, স্কুজের গুরুর অভিশাপে রাষ্ট্রিক ও হুলুকোদ্ভব সৌলুক্য
পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২৯৫
অবয়ব