বিষয়বস্তুতে চলুন

পাতা:মিষ্টান্ন-পাক.djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৫০
মিষ্টান্ন-পাক।

চড়াইয়া, জ্বাল দিতে হইবে এবং ফুটিয়া উঠিলে, তাহাতে পূর্ব্ব-প্রস্তুত চূর্ণ বা গুঁড়া ঢালিয়া দিয়া নাড়িতে হইবে। নাড়িতে নাড়িতে বেশ মাখা মাখা হুইলে, পাকপাত্রটী জ্বাল হইতে নামাইয়া লইতে হইবে। অনন্তর, উহা তুলিয়া লইলে, ভাজা তিলের ছাঁই প্রস্তুত হইল। এই ছাঁই আহারে যদি-ও মুখ= রোচক, কিন্তু অত্যন্ত পীড়া-দায়ক। উদরাময় রোগের পক্ষে উহা একেবারে নিষিদ্ধ।