এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩১৬
মৈমনসিংহ-গীতিকা
(২)
মানিকরে--
জুয়া খেলাইয়া সাধু হারাইল সম্বল।
ধনরত্ন হাতীঘোড়া সব হইল তল॥
সকল হারিলা সাধু পাপিষ্ঠ জুয়ায়।
ফকীর হইয়া সাধু ঘুরিয়া বেড়ায়॥
বড় বাপের বড় বেটা ছিল ধনপতি।
জুয়াতে হারিয়া তার এতেক দুর্গতি॥
কন্যা পুত্ত্রু মাত্র সাধুর হইল সম্বল।
বার ডিঙ্গা ধন সাধুর উভে[৩] হইল তল॥
* * * *
* * * *
(৩)
সাধু ধনেশ্বর জুয়াতে সব হারাইয়া ফকীর হইল। তার যত হাতী-ঘোড়া, লোক-লস্কর—আর কিছুই রইল না। কন্যা কাজলরেখার বিয়ার কাল উপস্থিত। এগার বচ্ছরের কন্যা বিয়া না দিলেই না হয়। জুয়ারী[৪] বাপের কন্যাকে বিয়া কর্ত্তে কৈউ আইল না। সদাগরের পুরীতে এমনকালে এক সন্ন্যাসী আস্যা[৫] দেখা দিলাইন[৬]। সন্ন্যাসী সদাগরেরে[৭] এক শুকপক্ষী আর এক শিরি[৮] আঙ্গুইট্[৯] দিয়া কইলেন, “এই পক্ষী ধর্ম্মমতি