বিষয়বস্তুতে চলুন

পাতা:রত্নাবলী নাটক.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
রত্নাবলী নাটক।

করচে—আর, নৃত্য করতে করতে চারিদিকে ঘোরতর গর্জ্জন করচে। মাদলের উদ্দাম বাদ্য-নিনাদে রথ্যা-মুখ মুখরিত—বিকীর্ণ আবীর-চূর্ণে দিগ্‌দিগন্ত আচ্ছন্ন—এই সমস্ত মিলে মদনোৎসবের কেমন অপূর্ব্ব শোভা হয়েছে!

বিকীর্ণ আবীর-চূর্ণে আহা যেন অরুণ উদয়,
কুঙ্কুমের-চূর্ণে দেখ পীতবর্ণ চারিদিকময়।
স্বর্ণ-আভরণ-আভা “কিঙ্কিরাত”-পুষ্প ফুটে কত,
গুচ্ছ-গুচ্ছ-পুষ্প-ভারে তরু-শির কিবা অবনত।
বেশ দেখি হয় মনে
কুবের-ভাণ্ডার যেন মানে পরাজয়।
জন-পরিচ্ছদ সব
খচিত কাঞ্চন-দ্রবে পীতবর্ণময়।
—কৌশাম্বে অপূর্ব্ব হেন শোভার উদয়॥

অপিচ:— 
ধারা-যন্ত্র হতে মুক্ত
সমুদায় জলরাশি চারিধার করয়ে প্লাবন,
খেলিতে আবীর-খেলা
পদ-বিমর্দ্দনে সদ্য কর্দ্দমিত গৃহের প্রাঙ্গন।
উদ্দাম প্রমদা যত
তাদের কপাল বাহি’ পড়ে ঝরি সিন্দুরের জল,
তাহে পদ হয়ে সিক্ত
সিন্দুর করিয়া তোলে সমুদয় কুট্টিমের তল॥

বিদূ।—(দেখিয়া) আবার ঐ দেখুন মহারাজ, রসিক নাগরেরা