বিষয়বস্তুতে চলুন

পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

(আহা) একজন বড্ড সাদাসিধে ভেদ করে
না আত্মপর।
(আর) টাকার লোভে বসে থাকে যত ব্যাটা
স্বার্থপর॥
(ওরে) পণ্ডিতমশাই ব্যস্ত বড্ড চণ্ডীবাবুর
হিতার্থ।
(দেখ) অন্নলুচি ধ্বংস করি কচ্ছেন সবায়
কৃতার্থ॥
(আহা) বিদ্যে জাহির কচ্ছে সবাই পোলাও
কোর্মা ভোজনে।
(দেখ) যত রাজ্যের নিষ্কম্মার দল বাড়ছে
সবাই ওজনে॥
(ওরে) অবিশ্রান্ত হক নিত্য মহূর্তে কো
শান্তি নেই।
(আজ) পঞ্চবর্ষ অন্ত হৈল ক্ষান্ত দেবার
নামটি নেই॥
(ওরে) কস্মিনকালে শুনি নাই রে এমন
কাণ্ডকারখানা।
(ওই) খোসামদে ভণ্ডগুলো আহ্লাদেতে
আটখানা॥
(আহা) পুষ্পচন্দন বৃষ্টি হবে চণ্ডীবাবুর
মস্তকে।
(দেখ) অক্ষয় পণ্যে সঞ্চয় হবে চিত্রগুপ্তের
পুস্তকে॥

দ্বিতীয় দৃশ্য

জমিদার বাড়ি

দুলিরাম ও খেঁটুরামের প্রবেশ

দুলিরাম এত কাণ্ডকারখানা করা গেল, এখন ভালোরকম দু-একটা ওস্তাদ আসে তবে মজলিসটা জমে।
খেঁটুরাম হ্যাঁ। বেশ তালে আছি দাদা! ভাবনা নেই, চিন্তা নেই, খাওদাও আর ফুর্তি কর।
দুলিরাম হ্যাঁ হ্যাঁ, যেরকম ঘি-দুধ চর্বচোষ্য চলছে, আর কটা দিন যেতে দাও না—আর চেনবার জো থাকবে না।

কেবলচাঁদের প্রবেশ

কেবল আমি মনে কচ্ছিলুম আপনাদের মজলিসে আজ গুটি দশেক গান শোনাব।
খেঁটুরাম ও দুলিরাম (পরস্পরের প্রতি) এ কে রে?
কেবল সিকী! আপনারা কেবলচাঁদ ওস্তাদকে চেনেন না?
খেঁটুরাম কোন জন্মে নামও শুনি নি—
দুলিরাম চোদ্দপুরুষে কেউ চেনে না—
কেবল হ্যাঁ, তা আপনারা গোপীকেষ্ট-বাবুকে চেনেন তো?
খেঁটুরাম গোপীকেষ্ট?
দুলিরাম ও খেঁটুরাম হ্যাঁ—নাম শুনেছি—বোধ হচ্ছে।
কেবল আমি গোপীকেষ্টবাবুর বাড়িওয়ালার খুড়শ্বশুরের জামাইয়ের পিসতুতো ভাই।

দুলিরাম তাই নাকি!

খেঁটুরাম সে কথা বলতে হয়—আসতে আজ্ঞা হোক মশাই।
দুলিরাম বসতে আজ্ঞা হোক মশাই—
খেঁটুরাম কি নামটা বললেন আপনার?

কেবল কেবলচাঁদ।

দুলিরাম কি বললে? বক্কেশ্বর? তা বেশ বকদাদা, আজ তোমার গান শোনা যাবে!
কেবল তা বেশ, কি বলেন—গানটা আরম্ভ করলে হয় না?
খেঁটুরাম না, না! এখনই কি দরকার? সবাই আসুক আগে—
কেবল এই সুর-টুরগুলো একটু গুছিয়ে নিতে হবে।
দুলিরাম। আরে মশাই! আমাদের কাছে ‘গা’-ও যা, ‘ধা’-ও তাই—সবই সমান।
কেবল। হ্যাঁ—গানগুলোর কি মুশকিল জানেন? গুগুলো আমার স্বরচিত কিনা—তাই, গাইতে একটু সংকোচ বোধ কচ্ছি।
খেঁটুরাম। তা নাই-বা গাইলে—অন্য কিছু গাও না—
২২৪
সুকুমার সমগ্র রচনাবলী